কালিয়াকৈর নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
কালিয়াকৈর নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজাীপুরের কালিয়াকৈরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভায় বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ প্রকাশ করেন।