চিনা সরকারের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে : উপদেষ্টা রিজওয়ানা হাসান

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
চিনা সরকারের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে : উপদেষ্টা রিজওয়ানা হাসান

থ্য ও সম্প্রচার,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চীনা সরকারের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করা হবে। রোববার ১৮ জানুয়ারী দুপুর সারে ১২ টায় নীলফামারিতে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিে অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের প্রস্নের জবাবে তিনি ওসব কথা বলে।

তিনি বলেন দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটি যাচাই-বাছাই করছে। তাদের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একই সাথে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথচলা। সরকারের পাশে থেকে দেশের মানুষ কে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ভার বুঝে দেয়ার আহবান জানান তিনি।
মোঃ জহুরুল ইসলাম খোকন