তানোরে ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন চাম্পিয়ন

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
তানোরে ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন চাম্পিয়ন

ারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে বাঁধাইড় ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলের দিকে মিনি স্টেডিয়াম (ডাকবাংলো) মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।

খেলার শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড শিব শংকর বসাক। খেলায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড় দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সুস্থ জীবন যাপনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলা ধুলা পারে তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে। সুতরাং নিয়োমিত খেলাধূলা করতে হবে।

তোমাদের মধ্য থেকে আগামীতে কেউ জাতীয় ও জেলা পর্যায়ে খেলবা বলে আমি আশা করি। সুতরাং নিয়োমিত খেলাধূলা করতে হবে। কথায় আছে ছুটব খেলব তারপর শরীরটা গড়ব। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলেই সারা দেশব্যাপী উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তরুনরাই আগামীর ভবিষ্যৎ। তোমরা যেমন খেলা ধুলায় চাম্পিয়ন হয়েছে, ঠিক একই ভাবে লেখাপড়ায় সেরা হতে হবে।

মাদকের গ্রাস থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। তিনি পরাজিত দলের খেলোয়াড়দের বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। একদল বিজয়ী হবে আরেক দল পরাজিত হবে। এটা নিয়ে মন খারাপের কিছু নেই। আগামীতে যেন চাম্পিয়ন হওয়া যায় সেভাবে নিজেদের তৈরি করতে হবে।

খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রফিকুল ইসলাম, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আব্দুল বারী, ইসলাহিয়া মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক হাফিজুর রহমান, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সোহরাব হোসেন, চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাদিকুল ইসলাম, ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক আনোয়ার হোসেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, নজরুল ইসলাম, রায়হান ও ওমর ফারুক। সেরা গোলদাতার পুরস্কার পান কামারগাঁ ইউনিয়নের পারভেজ হোসেন, ম্যাচ সেরা পরাজিত বাঁধাইড় ইউনিয়ন দলের বাধন।

অতিথি হিসেবে ছিলেন বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, উপজেলা প্রশাসনের উপ প্রশাসনিক কর্মকর্তা মুকুল হোসেন, হিসাব রক্ষক আলাউদ্দিন প্রমুখ। এসময় ক্রীড়া প্রেমীরা খেলা উপভোগ করেন।

এর আগে গত ডিসেম্বর মাসের ২৭ তারিখে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইউএনও। সব খেলা শেষ হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে তিনদিনের রাস্ট্রীয় শোক ঘোষণা করা যায়। উপজেলা প্রশাসন খেলা স্থগিত করেন। খেলায় সাতটি ইউনিয়ন ও দুই পৌরসভা অংশ গ্রহণ করেছিলেন।