নওগাঁর মহাদেবপুরে চুরির ঘটনায় কিশোর চোর গ্রেপ্তার মোবাইল সহ চোরাই মালামাল উদ্ধার

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
নওগাঁর মহাদেবপুরে চুরির ঘটনায় কিশোর চোর গ্রেপ্তার মোবাইল সহ চোরাই মালামাল উদ্ধার

ওগাঁর মহাদেবপুরে চুরির ঘটনায় রাব্বি হোসেন (১৩) নামে এক কিশোর চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে মোবাইল সহ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

জানা গেছে, নওগাঁর মহাদেবপুরের খাঁপুর পীরগঞ্জ বাজারের ব্যবসায়ী সামিউল করিম গত ১৫ জানুয়ারি রাত ৮ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান নাদিম টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরবর্তীদিন সকাল ৭ টায় প্বার্শবর্তী ব্যবসায়ীদের ফোনের মাধ্যমে জানতে পারেন, তার দোকানের তালা ভাঙা এবং মালামাল চুরি হয়ে গিয়েছে। পরে ব্যবসায়ী সাফিউল করিম দোকানে গিয়ে চুরির বিষয়টি জেনে মহাদেবপুর থানায় ১৬ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন।

চুরির অভিযোগের প্রেক্ষিতে মহাদেবপুর থানায় একটি মামলা( মামলা নং-১৪, (১৬/০১/২৫) নথিভুক্ত করা হয়।চুরি হয়ে যাওয়ার পরপর এ তথ্য মামলার বাদি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মোবাইলে পাঠান।

মামলা দায়েরের পরপরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস টিম সক্রিয় হয়ে ওঠেন। পারিপার্শ্বিক পরিস্থিতি সিসি ক্যামেরার ফুটেজ স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ চলতে থাকে। একই সাথে চলতে থাকে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ।

মামলার তদন্তকালে বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন চোরের শীতে ব্যবহৃত টুপি দিয়ে মুখ আচ্ছাদিত ছবি সংগ্রহ করা সম্ভব হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চোর পরিহিত শীতের পোশাক ও টুপির সূত্র ধরে এনায়েতপুরের কালুশহর এলাকার রাব্বি হোসেনের(১৩) সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। রাব্বি হোসেনের বাসায় অভিযান পরিচালনা করে চোরাই পণ্যসহ রাব্বিকে গ্রেপ্তার করা হয় এবং রাব্বিকে জিজ্ঞাসাবাদে প্বার্শবর্তী এলাকার এক যুবকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। কিছু চোর অত্যন্ত চালাক এবং চতুর। স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। পুলিশের জিজ্ঞাসা বাদে প্রাথমিকভাবে সে তার অপরাধ স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা চলমান রয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রাব্বি হোসেনকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।