পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

াংলাদেশের আকাশে আজ সোমবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাবান মাসের চাঁদ দেখা বিষয়ে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।