বাংলাদেশ বিশ্বকাপ না খেললে সুযোগ পেতে পারে যে দল

ক্রীড়া ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ বিশ্বকাপ না খেললে সুযোগ পেতে পারে যে দল

াংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে দেশের সিদ্ধান্ত এখনও পরিবর্তন হয়নি। গত শনিবার ঢাকায় বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কোনও সমাধানে পৌঁছানো যায়নি। তবে ইএসপিএন ক্রিকনইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসি বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সম্ভাবনাও অনিশ্চিত। বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ২১ জানুয়ারি। প্রায় তিন সপ্তাহ ধরে এই নিয়ে আলোচনা চললেও এখনও স্পষ্টতা আসেনি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কোনো নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি, তবুও বাংলাদেশ যদি খেলা থেকে সরে যায়, তাহলে আইসিসি বিকল্প দল নির্বাচন করবে। র‌্যাঙ্কিং অনুসারে স্কটল্যান্ড তার জায়গা নিতে পারে।

২০০৯ সালে জিম্বাবুয়ের সরে যাওয়া পর স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।

উল্লেখ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড ওমানের মাটিতে বাংলাদেশকে মাত্র ৬ রানে পরাজিত করেছিল।