মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী পালিত

াগুরা জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে সোমবার মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া প্রধান কার্যালযে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আগামী সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনের বিএনপি মনোনীত জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, সৈয়দ রফিকুল ইসলম তুষার, জেলা কৃশক দলের সভাপতি রূবাইয়াত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অ্যগ স্যগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। পরে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।