দেশের ইতিহাসে সর্বোচ্চে পৌঁছাল সোনার দাম, বেড়েছে রুপার দামও

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
দেশের ইতিহাসে সর্বোচ্চে পৌঁছাল সোনার দাম, বেড়েছে রুপার দামও

েশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ভালো মানের সোনার দাম ২ লাখ ৩৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা।

সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঘোষিত নতুন দাম আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য তথ্যসূত্র গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে চার হাজার ৬৭০ ডলার ছাড়িয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।