বোদায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
বোদায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

ঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইনারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার চন্দনবাড়ী ইউপি ভবন সংলগ্ন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দেবীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি বোদা উপজেলায় উদ্দেশ্যে যাচ্ছিল। পথেই চন্দনবাড়ি বাজার নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঠাকুরগাঁও আধুনকি সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মালেক জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।