মাগুরায় ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
মাগুরায় ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা

াগুরা সদর উপজেলায় গণভোট, ২০২৬ বিষয়ে ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ মঙ্গলবার ২০ জানুয়ারী সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলায় গনভোট ২০২৬ বিষয়ে ভোটের গাড়ির এ উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার জেলা পর্যাযের কর্মকর্তাবৃন্দ ছাড়াও সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।