মাগুরায় যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেক হোল্ডারদের কর্মশালা

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
মাগুরায় যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেক হোল্ডারদের কর্মশালা

াগুরায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়িত্বশাসিত সংস্থা সোশাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ-র উদ্যোগে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে রেজিলিয়েন্স এন্টাপ্রেনিউরশীল এন্ড লাইভলিহড ইমপ্রুভমেন্ট (আর ইএলআই) প্রকল্পের বাস্তবায়নাধীন যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেক হোলর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক সম্মলনে কক্ষে মঙ্গলবার ২০ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত এ কর্মশালায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা পশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ-র আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ইলিয়াসুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক জাকির হোসেন, সহকারি পরিচালক এন এস আই, রাজিব হাসান, যুব কর্মসংস্থানের জেলা কর্মকর্তা শরফুদ্দীন সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক জাকির হোসেন অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা। আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল ইসলাম রবিন, জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে সংগঠনকে সরকারি নির্দেশনা ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগনের উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানান।