রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন

িনাইদহ জেলার শৈলকুপার উপজেলার রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নিরাপদ চিকিৎসা চাই ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২৬ মঙ্গলবার দুপুরে শুভ উদ্বোধন করেন এ্যাড মোঃ আসাদুজ্জামান, সাবেক এ্যাটনি জেনারেল।

সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ আসিফ ইমরান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংবাদিক কামরুজ্জামান পিন্টু, শিক্ষক দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক নাহিদুজ্জামান, কাবেরী খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক ছাত্রীর ফ্রী ব্লাড গ্রুপিং করা হয়।