সিরাজগঞ্জে মুফতি আমির হামজার নামে মামলা

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মুফতি আমির হামজার নামে মামলা

িএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোটছেলে মরহুম আরাফাত রহমান কোকো’কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় মাওলানা আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আমলী আদালতে জেলা বিএনপি’র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার দুপুরের পর মামলাটি দায়ের করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।

মামলা দায়ের পরবর্তী প্রেস ব্রিফিং করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,মামলার বাদি ভিপি শামীম খান ও অতিরিক্ত পিপি অ্যাড. হুমায়ন কবীর কর্নেল।

এসময় জেলা বিএনপির সহসভাপতি খম রকিবুল হাসান রতন,যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা নোমান আলাল,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,আইন বিষয়ক সম্পাদক ও পিপি রফিক সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।