জাতীয় সংসদ নির্বাচনঃ মাগুরায় ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচনঃ মাগুরায় ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

াগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে এ প্রতীক বরাদ্দ করেন।

সংসদীয় আসন ৯১ মাগুরা-১ এর বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানকে দলীয় প্রতীক ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন মোল্লাকে দলীয় প্রতীক লাঙ্গল, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিনকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, সমাজতান্ত্রিক দল-বাদের প্রার্থী শম্পা বসুকে মই প্রতীক,গণঅধিকার পরিষদের প্রার্থী মো.খলিলুর রহমানকে ট্রাক প্রতীক, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নাজিরুল ইমলামকে হাতপাখা প্রতীক,বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলামকে ডাব প্রতীক সহ মোট সাত জন প্রাথীর্র মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

এবং সংসদীয় আসন ৯২ মাগুরা-২ এর বিএনপি’র প্রার্থী নিতাই রায় চৌধুরী কে দলীয় প্রতীক ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মুরতারশেদ বিল্লাহকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমানকে দলীয় প্রতীক লাঙ্গল, ইসলামী আন্দোলন প্রার্থী মোস্তফা কামালে হাতপাখা প্রতীক সহ মোট চারজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ।