ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নওগাঁ-১ আসনে লড়বেন ৫প্রার্থী

পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নওগাঁ-১ আসনে লড়বেন ৫প্রার্থী

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই আসন থেকে কেই তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ডা: ছালেক চৌধুরী, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহ্ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী কালু।

এর আগে মনোনয়ন জমার শেষ দিনে এ আসন থেকে মোট ৮জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৩জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মাহমুদুস সালেহীন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী নুরল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন।