দীপ্ত টিভিতে মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
দীপ্ত টিভিতে মেগা সিরিয়াল ‘পরম্পরা’

ারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

বিশ লাখ টাকা পাওয়ার লোভে রাজীবের সাথে মেঘার বিয়ে ঠিক করে তার চাচা। হবু বর রাজীবের বাজে ব্যবহারের জন্য মেঘা তাকে অপমান করে। এই কারণে রাজীবের মা তড়িগড়ি করে একদিন পরই এনগেজমেন্টের তারিখ ঠিক করে। এনগেজমেন্টের আগের দিন হবু শাশুড়ির দেওয়া উপহারের সোনার চেইন চুরি হয়ে গেলে মেঘার মায়ের দুশ্চিন্তা বাড়ে। এদিকে লেখাপড়া শেষ না করে মেঘা চায় না এনগেজমেন্ট করতে। এর মাঝে কোচিংয়ের বন্ধু নাহিয়ান মেঘাকে কফি ডেটের অফার করে। মেঘা কি রাজীবের সাথে এনগেজমেন্ট করবে নাকি বন্ধু নাহিয়ানের সাথে কফি ডেটে যাবে?

পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।