প্রতিক বরাদ্দের পরে ভোটের আবহাওয়া সব পাল্টে যাবে : উপদেষ্টা ডা: বিধান চন্দ্র রায় পোদ্দার

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
প্রতিক বরাদ্দের পরে ভোটের আবহাওয়া সব পাল্টে যাবে : উপদেষ্টা ডা: বিধান চন্দ্র রায় পোদ্দার

্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, বর্তমানে মাঠে ভোটের ইমেজ একটু কম থাকলেও প্রতিক বরাদ্দের পরে ভোটের আবহাওয়া সব পাল্টে যাবে। প্রচার-প্রচারণা শুরু হলে সুষ্ঠুভাবে ভোট সম্পুর্ন হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকেলে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ন ও অংশগ্রহণমুলক পরিবেশ নিশ্চিত করতে নওগাঁয় বেলুন ও ফেস্টুন উড়ানোর পর সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাস্তা প্রশস্ত না হওয়ায় গণভোটের জন্য প্রচারণার গাড়ি গুলো হয়ত সব জায়গায় যেতে পারছে না। তবে শহর থেকে প্রত্যন্ত বাজার এলাকায় প্রচার-প্রাচরণা করা হচ্ছে। এছাড়া উঠান বৈঠকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মা সমাবেশসহ বিভিন্ন সভা-সেমিনারে প্রচার-প্রচারণা চলছে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন আপনারা যে দলই করুন না কেন, আপনারা অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। আগামীতে যেন সবাই মিলে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।

পরে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিস সাইফুল ইসলামের সভাপতিত্বে পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, জনপ্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। মতবিনিময়ের শুরুতে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়।