যশোরে প্রদর্শিত হচ্ছে পুরস্কারপ্রাপ্ত সিনেমা “আম কাঠালের ছুটি”

ভ্রাম্যমান প্রতিনিধি ( যশোর ) ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
যশোরে প্রদর্শিত হচ্ছে পুরস্কারপ্রাপ্ত সিনেমা “আম কাঠালের ছুটি”

শোরে জেলা শিল্পকলা একাডেমিতে বিশেষ প্রদর্শনী শিশু-কিশোরের শৈশব আর আমাদের হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিকে সেলুলয়েডে বন্দী করে মো. নুরুজ্জামান নির্মাণ করেছেন সিনেমা “আম কাঠালের ছুটি”।

আবেগ, স্মৃতি আর গ্রামবাংলার সহজ-সরল জীবনের গল্পে ভর করে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যে দেশ-বিদেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সেই পুরস্কারপ্রাপ্ত সিনেমাটি এবার যশোরের দর্শকদের জন্য প্রদর্শনের উদ্যোগ নিয়েছে নাট্য ও সাংস্কৃতিক সংগঠন শব্দ থিয়েটার।

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি (শুক্র ও শনিবার) প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমা শুধু বিনোদনের জন্য নয়, বরং এটি আমাদের শৈশব, পারিবারিক বন্ধন, প্রকৃতি আর গ্রামীণ জীবনের সঙ্গে সম্পর্ক নতুন করে অনুভব করার এক অনন্য সুযোগ।

দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে টিকিটের মূল্য রাখা হয়েছে সাধারণ দর্শকদের জন্য ১০০ টাকা এবং শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের জন্য ৫০ টাকা। শব্দ থিয়েটারের আয়োজকরা যশোরবাসীকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে হলে এসে এই মানসম্মত বাংলা সিনেমাটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, “আম কাঠালের ছুটি” যশোরের দর্শকদের হৃদয়ে শৈশবের মিষ্টি স্মৃতিকে আবারও জীবন্ত করে তুলবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাট্যকার মাস্উদ জামান। উপস্থিত ছিলেন শব্দ থিয়েটার এর তরুণ নির্দেশক রিফাত মাহমুদ ও অভিনেতা পিয়াশ মন্ডল।