রাণীশংকৈলে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব কতৃক নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল প্রতিনিধি (ঠাকুরগাঁও) ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
রাণীশংকৈলে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব কতৃক নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ীত একটি অসহায় মানুষের জন্য কঠিন পরীক্ষা, ফুটপাতে মানুষের জন্য যেন মৃত্যুর সামিল। হাড়কাপানো এই শীতে উত্তরবঙ্গের নিম্নআয়ের মানুষের শীতের কষ্ট সামান্য ভাগ করে নিতে উষ্ণতা ও ভালবাসার পরশ পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ কর্তৃক স্বল্প পরিসরে শীতার্তদের মাঝে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২১ জানুয়ারি) হিলিপ্যাড মাঠে শর্তাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব উত্তরবঙ্গের নিম্ন আয়ের মানুষের কষ্ঠের শামিল হয়ে শতাধিক শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস। যা শীতার্তদের কাছে এক টুকরো উষ্ণতা ও ভালোবাসার প্রতীক।