সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দীর্ঘ আন্দোলনে নামকরণ হলো “বিপ্লবী ইলা মিত্র ছাত্রী নিবাস”

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দীর্ঘ আন্দোলনে নামকরণ হলো “বিপ্লবী ইলা মিত্র ছাত্রী নিবাস”

০ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার দুপুর ২.০০ টায় ব্রিটিশ বিরোধী তেভাগা আন্দোলনের কিংবদন্তি কৃষক নেত্রী নাচোলের রানীমা খ্যাত বিপ্লবী ইলা মিত্রের নামে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের মহিলা হোস্টেলের নামকরণ উদ্বোধন করা হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখা এবং সরকারি কেসি কলেজ শাখা দীর্ঘ বছর ধরে ছাত্র সমাজের শিক্ষার গনতান্ত্রিক অধিকারের লড়াইয়ের পাশাপাশি বিপ্লবী ইলা মিত্রের নামে নারী হোস্টেলের নামকরণের দাবিতে কলেজ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ এবং কলেজ ও শহরে ছাত্র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। গত ইং ১৮ ই নভেম্বর ২০২৪ তারিখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সরকারি কেসি কলেজের অধ্যক্ষ মহোদয় বরাবর উক্ত নামকরণের দাবিতে ছাত্র সমাবেশ সহ স্মারকলিপি পেশ করা হয়।

কলেজ প্রশাসনের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ১৩ ই অক্টোবর ২০২৫ তারিখে কমরেড ইলা মিত্রের ২৩ তম মৃত্যুবার্ষিকীর দিনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উত্থাপিত দাবির ন্যায্যতা মেনে নিয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণারই অংশ হিসেবে ইং ২০ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিক ভাবে “বিপ্লবী ইলা মিত্র ছাত্রী নিবাস” নামকরণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। নামকরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন সরকারি কেসি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডঃ আবু বক্কর সিদ্দিকী স্যার।

এসময়ে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহোদয়, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি কেসি কলেজের সংগঠক নুসরাত জাহান সাথী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।