সিরাজগঞ্জে বিএনপি মনোনীত ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্ময়কের দায়িত্ব পেলেন বাচ্চু

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিএনপি মনোনীত ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্ময়কের দায়িত্ব পেলেন বাচ্চু

িরাজগঞ্জের ৬টি নির্বাচনী আসনে বিএনপি নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন সমন্ময়ক হিসেবে জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ভিপি শামীম খান।

বিএনপি কেন্দ্রীয় স্থাযী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রার্থি ইকবাল হাসান মাহমুদ টুকু লিখিত ভাবে তাকে এদায়িত্ব দেন বলে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

এসময় দায়িত্ব প্রাপ্ত সিরাজগঞ্জ জেলা বিএনপি সংসদ সদস্য নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান সমন্ময়ক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে জানান,কুষ্টিয়ার জামায়াতের প্রার্থি আমির হামজা জিয়অ পরিবারের ওপর আঘাত হেনে কুরুচিপুর্ণ বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে সিরাজগঞ্জ থেকে মামলা করা হয়েছে,আজ বিএনপি প্রতীক বরাদ্দ পেয়েছে ।

আমরা আশা করবো জেলা ৯টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনে যারা প্রার্থি হয়েছেন তারা সরকারের নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে চলবেন এবং দলীয় নেতাকর্মিরা এই আচরণ অনুসরণ করবেন।

এসময় দলের বিভিন্ন স্থানে অভ্যন্তরিণ সমস্যা সমাধান করে একসাথে কাজ করে জেলার ৬টি আসন তারেক রহমানকে উপহার দেয়ারও ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপিসহ সভাপতি ভিপি ওমর কৃষ্ণদাস, যুগ্ম সম্পাদক আবু সাইদ সুইট,হারুন অর রশিদ খান হাসান,জেলা যুবদলের সভাপতি আল আমিন,সাধারন সম্পাদক মুরাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।