কালিয়াকৈরে আইডিয়াল উন্মুক্ত গণিত কম অলিম্পিয়াড অনুষ্ঠিত

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
কালিয়াকৈরে আইডিয়াল উন্মুক্ত গণিত কম অলিম্পিয়াড অনুষ্ঠিত

াজীপুরের কালিয়াকৈরে আইডিয়াল উন্মুক্ত গণিত কম অলিম্পিয়াড–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিক্ষাবিদ মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর জি. এম শফিউর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসসহ অনেকেই। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশ, বিশ্লেষণী চিন্তা ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৭০০ জন শিক্ষার্থী অংশ গ্ৰহণ করেন। ওই অলিম্পিয়াড শেষে ৫৫ জন বিজয়ী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।