গণসংযোগের প্রথম দিনেই দোয়ার সাগরে ভাসছেন ঢাকা ১৩ আসনের বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
গণসংযোগের প্রথম দিনেই দোয়ার সাগরে ভাসছেন ঢাকা ১৩ আসনের বিএনপি প্রার্থী

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগের প্রথম দিনেই দোয়ার সাগরে ভাসছেন ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ।

আজ বৃহস্পতিবার শেখেরটেক ১ নাম্বার রোড থেকে তাঁর নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন। বেলা২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে ববি হাজ্জাজ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের অভাব-অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এলাকাবাসীর উষ্ণ সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।

ববি হাজ্জাজ বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনই তাঁর রাজনৈতিক পথচলার প্রধান শক্তি।