গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম আগুন

রিয়াদ হোসাইন, গলাচিপা প্রতিনিধি (পটুয়াখালী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম আগুন

লাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন লেগে ওষুধ, খাতাপত্র ও বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি পুড়ে গেছে। সকাল সাড়ে ৫ টার দিকে খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার স্টেশনে ফোন দেয়। গলাচিপা ফায়ার স্টেশনের দুই ইউনিট দুই ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনের ধোঁয়া দেখে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।  এসময় রোগীরা কমপ্লেক্সের বাইরে পুকুর পাড়ে আশ্রয় নেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ঘটনা স্থলে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার মো. মেজবাহ উদ্দিন বলেন, সকাল পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্টোর রুমে গলাচিপা -রাঙ্গাবালী উপজেলার ওষুধ,  সার্জিক্যাল যন্ত্রপাতি, জরুরি রেজিস্ট্রারসহ অন্যান্য মালামাল রয়েছে।এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়নি।

এ বিষয়ে গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সাব অফিসার ও ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি গলাচিপার দুইটি ও দশমিনার একটি ইউনিট দুই ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখন পর্যন্ত নিরুপণ হয়নি। আগুন নিয়ন্ত্রণের পর আমরা অনুসন্ধান চালাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারবো।

এদকে আগুনে আতঙ্কিত রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ছড়িয়ে থাকা রোগীদের জমায়েত ইসলামীর পক্ষ থেকে ইয়াহিয়া খান ও বিএনপির পক্ষ থেকে বশার খন্দকার শুকনা খাবার বিতরণ করে।