তানোরে জামায়াতের প্রার্থীর গণসংযোগ

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
তানোরে জামায়াতের প্রার্থীর গণসংযোগ

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১(তানোর-গোদাগাড়ী) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান তানোর গোল্লাপাড়া বাজারে গণসংযোগ করেছেন। প্রচারণার প্রথম বৃহস্পতিবার বিকেল থেকে গোল্লাপাড়া বাজার, থানা মোড়সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন বলে নিশ্চিত করেন থানা আমীর মাওলানা আলমগীর হোসেন। এছাড়াও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন বৃহস্পতিবার সকালের দিকে গোদাগাড়ী পৌর এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

জামায়াতের তানোর থানা আমীর মাওলানা আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হয়েছে। সকালের দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী, ডাইংপাড়াসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। বিকেলের দিকে তানোর পৌর সদর এলাকার গোল্লাপাড়া বাজার, থানা মোড়সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন। সন্ধ্যার পরে মুন্ডুমালা বাজারে গণসংযোগ করে গোদাগাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন প্রার্থী।

এসময় জেলা জামায়াতে সিনিয়র নেতা মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল খালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা আদর্শ শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি ড ওবায়দুল্লাহ, থানা সেক্রেটারি ডিএম আক্কাস, পৌর সেক্রেটারি জুয়েল রানাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। গণসংযোগে জামায়াতের নেতাকর্মী থেকে শুরু করে বিপুল সংখ্যক ভোটারেরা উপস্থিত ছিলেন।

নেতারা জানান, প্রচারণার প্রথম দিনে যে ভাবে ভোটারেরা সাড়া দিয়েছে সেটা কল্পানা করিনি। নির্বাচনী আচরণ বিধি মেনে বুধবার দিবাগত রাত ১২ টার পর থেকে থানা মোড়, গোল্লাপাড়া বাজার,আমশো মেডিকেল মোড়,সহ উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে সোভা পাচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন। বাসের লাঠির সাথে তার দিয়ে ফেস্টুন সোভা পাচ্ছে। এছাড়াও দুপুর ২ টার পর থেকে মাইকে দুই প্রার্থীর প্রচারণা শুরু হয়েছে।

এদিকে তানোর পৌর সদর ডালবাংলো মাঠে ধানের শীষের প্রার্থীর পক্ষে দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী দিক নির্দেশনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক মন্ডল, কলমা ইউপি সভাপতি মোস্তাফিজুর রহমান, পাঁচন্দর ইউপি সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, কামারগাঁ ইউপি সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, তালন্দ ইউপি সভাপতি মেম্বার শামসুদ্দিন, চান্দুড়িয়া ইউপি সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

পৌর আহবায়ক একরাম আলী মোল্লা জানান, নির্বাচনী জনসভার দিন নির্ধারণ। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনাসহ নির্বাচনের নানান দিক নিয়ে আলোচনা হয়। এসময় উপজেলা সাত ইউনিয়ন ও দুই পৌরসভার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এছাড়াও থানা মোড়, গোল্লাপাড়া বাজার, আমশো মেডিকেল মোড় থেকে শুরু করে উপজেলা হাট বাজার, পাড়া মহল্লায় ফেস্টুন ও ব্যানার সোভা পাচ্ছে।