দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’

ীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

থানা থেকে ছাড়া পায় হামিদ, একটুর জন্য দেখা হয় না খুশবুর সাথে। রাজিব হামিদকে নতুন করে শরবত বানানোর কাজ দিতে চায়। দিয়া আর আলম মিলে উদ্ধার করে সুইটিকে। আমজাদকে বিয়ের জন্য প্রতারক হিসাবে দাঁড় করানো হয় সেতুর সামনে। সবাইকে অবাক করে দিয়ে সেতু আমজাদের ওপর কোনো শোধ নেয় না। মিলা তার আটকে রাখা বোনকে সামাল দিতে মারিয়াকে নিয়ে যায় গোপণ বাড়িতে। এদিকে কৌশলে খুশবুকে থানা থেকে ছাড়িয়ে আনে ওসি এনায়েত। কিন্তু পরিকল্পিতভাবে একটা গাড়ি দূর্ঘটনায় মারাত্মক আহত হয় তারা। খুশবু কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে?

এমন গল্পে দীপ্ত টিভির পর্দায় প্রতিদিন প্রচারিত হচ্ছে মেগাসিরিজ ‘খুশবু’। সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন দীপ্ত টিভি দীপ্ত প্লে ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’। প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।