ধানের শীষেই উন্নয়ন ও গণতন্ত্র ফিরবে – সাবেক এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ধানের শীষেই উন্নয়ন ও গণতন্ত্র ফিরবে – সাবেক এমপি মোশারফ হোসেন

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন দলীয় অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব মোশারফ হোসেন।

এসময় তিনি বলেন, ধানের শীষের মাধ্যমেই দেশের উন্নয়ন ও গণতন্ত্র ফিরবে। নন্দীগ্রাম ও কাহালুর মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। এবার জনগণ ধানের শীষে ভোট দিয়ে সেই বঞ্চনার জবাব দেবে। তিনি আরও বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তাহলেই বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমুখ।

এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেকবদল, কৃষকদল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে গণসংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।