বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারের নামলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারের নামলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

াতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ–২ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তিনি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোল গ্রামের বাড়িতে অবস্থিত বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এসময় তাঁর পিতা মরহুম আল মাহমুদ ও মায়ের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি সিরাজগঞ্জ–২ আসনের জনগণের সেবা ও কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নৈতিকতা, ঐতিহ্য ও মানুষের প্রতি দায়বদ্ধতাই তাঁর রাজনীতির মূল প্রেরণা।সিরাজগঞ্জ–২ আসনে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় জিলা বিএনপির নেতা নূর কায়েম সবুজ,স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল্লাহ আল কায়েস, জিব্রাইল হোসেন, মুরাদুজ্জামান মুরাদসহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।