ভোলায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
ভোলায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে ভোটের রিকশা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আমাদের হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণা চালিয়ে যাবো। জেলা তথ্য অফিস ও সকল দপ্তর এই প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাতে করে আমাদের প্রান্তিক জনগণ গণভোট সম্পর্কে জানতে ও বুঝতে পারে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে, যা চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার মোঃ ওয়াহেদুজ্জামান, তাজবীউল ইসলাম ইসকেম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুন্নবীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।