মাগুরায় ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের নির্বাচনী সভায় গনমানুষের ঢল

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
মাগুরায় ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের নির্বাচনী সভায় গনমানুষের ঢল

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভায় গণমানুষের ঢল নামে। প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা ১২ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে আশেপাশের এলাকা মানুষে সমাগমে মুখর হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য কুতুবুদ্দিন।

সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে। মানুষের ব্যাপক উপস্থিতি সভাটাকে প্রানবন্ত করে তোলে।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তারা আগামী দিনে সুখী ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি মাগুরার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এসময় বক্তারা আরও বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। এর আগে শ্রীপুর উপজেলা সদরে নির্বাচনী কার্যালয় প্রাঙ্গনে অপর এক নির্বাচনী সভায় ধানের শীষের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির দুই গ্রুপের নেতাকের্মীরা। দীর্ঘদিন পরে সম্মিলিত ভাবে ধানের, শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে সবাই ভোট চান। পরে এক মিছিল এলাকা প্রদক্ষিন করে।