সিরাজগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী দই মেলা

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী দই মেলা

িরাজগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে বসেছে ঐতিহ্যবাহী দই মেলা। মেলায় দই সহ নানা রসনা বিলাসী খই, চিড়া, মুড়ি, মুড়কি, খাবার বেচা-কেনা হবে। সকাল থেকে দই মেলায় ভিড় করছেন ক্রেতারা। ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের।

জেলার সদর সহ বিভিন্ন উপজেলা থেকে ঘোষদের বানানো মজাদার দই বিক্রি হচ্ছে। এছাড়াও শহরের দোকান গুলোতে বিক্রি হচ্ছে হরেক রকমের দই মিষ্টি। এখানকার তৈরি দই আকর্ষনীয়। এ সময় দুর দুরান্তের আত্মীয় স্বজন আসেন তাদের কুটুম বাড়িতে। জামাইয়রা দই কেনেন শ্বশুর বাড়ির জন্য।

জেলার বিভিন্ন স্থানে থেকে দই ব্যবসায়ীরা এসে এই মেলায়। এখানে খিরখাশা, খিরশা সহ বিভিন্ন প্রকার দই মেলায় উঠেছে। ৩০০ টাকা থেকে ৬০০ টাকা মূল্যের দুই কেজি ওজনের দই বিক্রি হচ্ছে। ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে দই মেলা প্রাঙ্গন। মেলাচলবে সন্ধ্যা পর্যন্ত। একদিন ব্যাপী প্রতি বছরের ন্যায় এবারও বসেছে। দইয়ের ক্রেতা হরিক গুণ বলেন, সিরাজগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী দই মেলা উপলক্ষে এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মাঝে এক উৎসবমুখর আমেজ তৈরি হয়। প্রতিটা বাড়িতে সরস্বতী পূজা ও দই মেলাকে ঘিরে আত্মীয়-স্বজনদের নিয়ে বিভিন্ন উৎসব পালন করা হয়।

শীত মৌসুমের মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে এ দই মেলা বসে থাকে। দিনব্যপী দই মেলায় বিক্রি হবে কয়েক লাখ টাকার দই।