ঝিনাইদহ জেলা জামায়াতের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
ঝিনাইদহ জেলা জামায়াতের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আগামী ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুর ১২ টায় জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থী আলী আজম মোঃ আবু বকর।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক কাইসার, জামায়াত নেতা এ্যাড. ইসমাইল হোসেন প্রমুখ।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

বক্তাগণ বলেন, একটি দল আচারণ বিধি লঙ্ঘন করছে। ভোট চাইতে বাধা দান করছে। উৎসব মুখর পরিবেশকে নষ্ট করছে। এলাকাবাসী সুন্দর নির্বাচন চাই। শান্তিতে নিরাপদে ভোট দিতে চাই।