যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

াশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার এই বৈঠক শুরু হয়, যা শনিবারও চলবে বলে জানা গেছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসানে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কস্তিউকভ ও বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের প্রতিনিধিদলে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।