রৌমারীতে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন প্রার্থীর মতবিনিময় সভা

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম)ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
রৌমারীতে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন প্রার্থীর মতবিনিময় সভা

ৌমারী, রাজিবপুর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। ২৪ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় কর্ত্তিমারী সায়দাবাদ বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুক্তার হোসেন নায়েবে সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী উপজেলা, আকতার হোসেন আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটি, সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আনছার উদ্দিন বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী সদর, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, মৌলানা মোঃ আহমেদ সোলায়মান সেলিম সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটি, মমিনুল ইসলাম কোষাধক্ষ নির্বাচন পরিচালনা কমিটি, মোন্তাজ আলী সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখা, আলতাফ হোসেন, আব্দুল হালিম ব্যাপারী, আব্দুস সালাম ব্যাপারী, জাবেদ আলীসহ অনেক নেতাকর্মীবৃন্দ।

মতবিনিময় সভায় হাফিজুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ ও কর্মসূচী তুলে ধরে বলেন, ন্যায়ভিত্তক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপুর্ন সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ভভাবে আপনাদের ও দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার জন্য আজ আমার এ মতবিনিময় সভার আয়োজন করা।

আমি নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে ব্রম্মপুত্র নদের নাব্যতা সংকট, রাস্তাঘাট সমস্যা দুরিকরণ, মাদক মুক্ত করণসহ এলাকার সকল সমস্যা সমস্যা সমাধানে এগিয়ে যাবো।