সুন্দরগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর ভুরিভোজ ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ, প্রতিনিধি (গাইবান্ধা) ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর ভুরিভোজ ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার নিজ বাড়িতে আয়োজিত ভুরিভোজকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সীচায় প্রার্থীর নিজ বাড়িতে দুটি গরু জবাই করা হয়। সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়।

এ ধরনের আয়োজন নির্বাচনী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না—তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার সমর্থকের পক্ষ থেকে ভোটার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করার উদ্দেশ্যে খাওয়া-দাওয়া, ভোজ বা উপহার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মকাণ্ড ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে গণ্য হতে পারে।

স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক জানান, ভুরিভোজের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করা হলে তা স্পষ্টতই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণেরও দাবি জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমাদের এলাকার বিএনপি প্রার্থী ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার বাড়িতে দুটি গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নেতা-কর্মীদের আরও উজ্জীবিত ও উৎসাহিত করে মাঠে সক্রিয় রাখার লক্ষ্য রয়েছে।