আত্রাইয়ে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-২

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
আত্রাইয়ে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-২

ওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ কর্তৃক একটি মোটরসাইকেল সহ দুইজন মোটরসাইকেল চোর গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া গ্রামের মো: আব্দুল কালামের পুত্র, লিটন (২৩) ও দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের মো: শফিকুল ইসলামের পুত্র তন্ময় (১৯)।

আত্রাই থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ শে জানুয়ারি শনিবার রাত ৯ টার দিকে মান্দা উপজেলার চকশলিয়া বাজার এলাকা হতে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি লাল কালো রংয়ের মোটরসাইকেল চুরি করিয়া আত্রাই উপজেলার শুকটিগাছা বাজারে বিক্রয় করার জন্য এসেছিল।

আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় দুজন চোর গ্রেফতার সহ মোটরসাইকেলটি উদ্ধার করে। আসামি এবং মোটরসাইকেল আত্রাই থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ সংক্রান্তে বিষয়ে মান্দা থানায় একটি অভিযোগ রয়েছে। কাগজপত্র যাচাই শেষে আদালতের নির্দেশক্রমে প্রকৃত মালিক কে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।