দিনাজপুর-৬ আসন

গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ডা এজেডএম জাহিদ হোসেন

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ডা এজেডএম জাহিদ হোসেন

িনাজপুর-৬ আসনে তৃণমূলে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা শুরু করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।

বিরামপুর উপজেলার কচুয়া মির্জাপুর আদিবাসী এলাকায় তিনি গণসংযোগ শুরু করেন।

এসময় আদিবাসী সম্প্রদায়ের লোকজন তাকে ফুল ও তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বরণ করে নেন পরে তিনি ওই এলাকায় গণসংযোগ করেন।

নির্বাচনে জয়ী হলে তিনি সকল মানুষকে নিয়ে বৈষম্যহীনভাবে এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন, এছাড়াও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কথা বলেন তিনি।