মানুষের স্বপ্নপূরণ একমাত্র তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সম্ভব

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
মানুষের স্বপ্নপূরণ একমাত্র তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সম্ভব

াগুরা ১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান তার নির্বাচনী এলাকা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বটিয়াখালী, দেবি নগরে নামযজ্ঞ অনুষ্ঠানে, পারনান্দুয়ালী ষ্ণষিপাড়া, নাকোল প্রাথমিক বিদ্যালয়ে স্বরস্বতী পূজা অনুষ্ঠান পরিদর্শন ও নোহাটা গরীব শাহ মাজারে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার কালে এ কথা বলেন। মনোয়ার হোসেন খান এ-র আগে মাগুরা সদর উপজেলার কেচুয়া ডুবি এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

এ সময় মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ,যুগ্ম আহবায়ক আখতার হোসেন, কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, বিএনপি নেতা কুতুব উদ্দিন, যুব নতা জাহিদুল ইসলাম, এর পরে রবিবার ২৫ জানুয়ারী বিকেলে শ্রীপুর উপজেলার রাজাপুর এক নির্বাচনী প্রচার সভায় ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমেই সম্ভব গনতন্ত্রে উত্তরণ, তার হাতকে শক্তিশালী করতে ধানের শীষের প্রার্থীদের বিজয়ের মধ্যদিয়ে রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করেই সঠিক গনতন্ত্রে উত্তরণ নিশ্চিত করা যাবে।

তার সাথে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, শাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, যুব নেতা মিজানুর রহমান, মারুফ হাসান, স্বেচ্ছাসেবক দলের হাসানের রহমান হাসু, ছাত্রদরের মাহমুদুর রহমান তিতাস, উপস্থিত থেকে বক্তব্য রাখেন।