সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধ্বসে দুই শিশুর মৃত্যু

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধ্বসে দুই শিশুর মৃত্যু

িরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত অস্থায়ী বেসিনে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।

আজ রবিবার বিকেলে সদর উপজেলার খোকসা বাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাট এলাকায় ঘটনা ঘটে। এসময় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতেরা হলো, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে শিশুপূত্র রায়হান ও একই গ্রামের সজিব সেখের শিশু কন্যা সুমি। আহতেরা হলো, চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের শিশু পূত্র আবির ও একই গ্রামের সামিদুলের শিশু কন্যা সানজিদা।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে সদর উপজেলার শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত বেসিনের ওপরে উঠে খেলা করছিল চার শিশু। হঠাৎই বেসিনটি ধ্বসে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সানজিদা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে সিরাজগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী আমাদের সময়কে জানান বেশ কয়েক বছর আগে দেশে করোনা কালীন সময়ে অস্থায়ী ভিত্তিতে এই বেসিনগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থা থাকায় নিচের মাটি সরে গিয়ে অব কাঠামো আগলা হয়ে আকস্মিকভাবে এদুর্ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি একই সাথে এ ধরনের বেসিন গুলো কোথায় কোথায় আছে সেগুলোকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।