আমাদের লড়াই ১৮ কোটি মানুষের জন্য – জামায়াতে ইসলামীর আমীর

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
আমাদের লড়াই ১৮ কোটি মানুষের জন্য – জামায়াতে ইসলামীর আমীর

িনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে সোমবার বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে নির্বাচনী জনসভা জেলা আমীর আলী আযম মোঃ আবু বকর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেন আমাদের লড়াই ১৮ কোটি মানুষের জন্য। আমরা ক্ষমতায় গেলে দক্ষ্য যুবক, মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। মহিলাদের নিরাপত্তা দিবো। জাস্টিস কায়েম করবো। বিগত দিনে যে সমস্ত টাকা চুরি হয়েছে সকল টাকা উদ্ধারের ব্যবস্থা করবো। স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো ধ্বংস করা হয়েছে, পুনর্গঠন করবো। ফ্যাসিবাদ পুনরায় যাতে ফিরে না আসতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিগত দিনে আয়নাঘর তৈরী করে আলেম ওলামাদের আটক রেখে নির্যাতন করা হয়েছে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। ঝিনাইদহের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, রেল লাইনের কার্যক্রম শুরু করা হবে। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা নেওয়া হারাম। বক্তব্য শেষে ঝিনাইদহ ৪টি আসনের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হুসাইন, অঞ্চল টিম সদস্য আব্দুল মতিন, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিগবাতুল্লাহ সিগবা। বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ আসনের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান , ঝিনাইদহ-২ আসন প্রাথী আলী আজম মোঃ আবু বকর, ঝিনাইদহ-৩ আসানে প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী মাওঃ আবু তালেব।

বক্তাগণ বলেন, জনগনের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে ঝিনাইদহের সমস্যা সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরেন, চাঁদা আমরা নেবোনা, চাঁদা আমরা নিতে দেবোনা, দুর্নীতি করতে দেবোনা, জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। আল্লাহ হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু গণভোটে হ্যাঁ মানে হচ্ছে আপনি আজাদীর পক্ষে, আর না মানে হচ্ছে গোলামীর পক্ষে, তাই গণভোটে হ্যাঁ দিতে হবে। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক হয়েছিলেন আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই।

জামায়াতে ইসলামী কোন দলের বিজয় নয়। জনগনের বিজয় চায়। বিগত ৫৪ বছরে যারা পালাক্রমে দেশ শাসন করেছে তারা ন্যায় বিচার নিশি^ত করতে পারেনি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, আমাদের আগামীর পরিচয় হবে “আমিই বাংলাদেশ”। আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্বে বিশ^াসী, কিন্তু কাউকে আমাদের প্রভু হতে দেবোনা, জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জোটের নেতারা বক্তব্য রাখেন।