উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট নিয়ে এমপি প্রার্থীদের সাথে মতবিনিময়

শহিদুল ইসলাম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট নিয়ে এমপি প্রার্থীদের সাথে মতবিনিময়

ুড়িগ্রামের উলিপুরে নির্বাচনী আচরণবিুিধ ও গণভোট সংক্রান্ত বিষয়ে সহকারি রিটার্নিং অফিসারের সাথে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের এমপি প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কুড়িগ্রাম-৩, উলিপুর আসনের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহামুদুল হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত বিষয়াদি নিয়ে শুধুমাত্র উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনের সম্মানিত এমপি প্রার্থীগণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রংপুরের বিজ্ঞ সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম-৩ আসনের ৬ এমপি প্রার্থীসহ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, উলিপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর এ কে এম জাবেদ হাসান জুয়েল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার, অফিসার ইনচার্জ আবু সাঈদ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সভায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আসন্ন নির্বাচনে সম্ভাব্য ঝুঁকিসমূহ, গণভোট ও সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক আলোচনা হয়।