জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ঝিনাইদহে আগমন উপলক্ষ্যে নির্বাচনী জনসভা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ঝিনাইদহে আগমন উপলক্ষ্যে নির্বাচনী জনসভা

িনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে সোমবার বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে নির্বাচনী জনসভা জেলা আমীর আলী আযম মোঃ আবু বকর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হুসাইন, অঞ্চল টিম সদস্য আব্দুল মতিন, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিগবাতুল্লাহ সিগবা।

বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ আসনের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান , ঝিনাইদহ-২ আসন প্রাথী আলী ্আজম মোঃ আবু বকর , ঝিনাইদহ-৩ আসানে প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী মাওঃ আবু তালেব।

বক্তাগণ বলেন, জনগনের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে ঝিনাইদহের সমস্যা সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরেন, চাঁদা আমরা নেবোনা, চাঁদা আমরা নিতে দেবোনা, দুর্নীতি করতে দেবোনা, জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। আল্লাহ হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু গণভোটে হ্যাঁ মানে হচ্ছে আপনি আজাদীর পক্ষে, আর না মানে হচ্ছে গোলামীর পক্ষে, তাই গণভোটে হ্যাঁ দিতে হবে।

অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক হয়েছিলেন আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই। জামায়াতে ইসলামী কোন দলের বিজয় নয়। জনগনের বিজয় চায়। বিগত ৫৪ বছরে যারা পালাক্রমে দেশ শাসন করেছে তারা ন্যায় বিচার নিশি^ত করতে পারেনি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, আমাদের আগামীর পরিচয় হবে “আমিই বাংলাদেশ”। আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্বে বিশ^াসী, কিন্তু কাউকে আমাদের প্রভু হতে দেবোনা, জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জোটের নেতারা বক্তব্য রাখেন।