নির্বাচনকে বির্তক করার জন্য অপপ্রচার চালাতে পারে – ডা এজেডএম জাহিদ হোসেন

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
নির্বাচনকে বির্তক করার জন্য অপপ্রচার চালাতে পারে – ডা এজেডএম জাহিদ হোসেন

গামী জাতীয় নির্বাচনকে সকল বির্তকের উর্ধে উঠে অবাধ ও সুষ্ঠ করার জন্য কাজ করতে হবে। কেউ আবার এই নির্বাচনকে বির্তক করার জন্য অপপ্রচার চালাতে পারে। জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।

আজ সোমবার দুপুরে হিলির ধরন্দা ও পল্লী বিদ্যুৎ এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রতিপক্ষের প্রার্থী রাজনৈতিক পরিবেশ ক্ষুন্ন করার চেষ্টা করছে। এছাড়াও তারা রঙিন ব্যানার ঝুলিয়েছে যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে তারপরও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির সহ সকল ইউনিটির নেতাকর্মীরা