ভোলার লালমোহনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ড্রাইভারসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

শরীফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
ভোলার লালমোহনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ড্রাইভারসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

োলার লালমোহনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। এসময় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাঁপা দেয় বাসটি। আজ সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের গজারিয়া এলাকার ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাস-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার ড্রাইভারসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত আরো ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার ডাঃ আজাহার উদ্দিন কলেজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি বাস ভোলা থেকে চরফ্যাশন যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে সংঘর্ষের পর রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এ সময় বাস-অটোরিকশার সংঘর্ষে এক নারী এবং অটোরিকশার ড্রাইভারসহ ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত অটোরিকশা, বাসের যাত্রী এবং নিহতদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন-শিল্পী রানী দাস, তুষার দাস ও মো. সোহাগ।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে গজারিয়া বাজার এলাকায় যাওয়ার সময় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আসলে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এক নারী এবং অটোরিকশার ড্রাইভারসহ ৩জন ঘটনাস্থলে মারা যায়। এছাড়া বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ১০ যাত্রী আহত হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উপজেলার গজারিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটেরিকশাকে চাঁপা দেয় এবং বাসটি খাদে পড়ে যায়।

এমন খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহত এবং নিহতদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধারে করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।