সুন্দরগঞ্জে মালচিং পদ্ধতিতে সজ্বি ওপুষ্টি বাগানের উদ্বুদ্ধ করণ মাঠদিবস

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ, প্রতিনিধি (গাইবান্ধা) ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে মালচিং পদ্ধতিতে সজ্বি ওপুষ্টি বাগানের উদ্বুদ্ধ করণ মাঠদিবস

সতবাড়ি আশে-পাশে জমিতে উচ্চমুল্য ও পুষ্টিসমৃদ্ধ বাগানের উদ্বুদ্ধ করণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর বাড়ির উঠানে মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক কৃষিবীদ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা জেলা প্রশিক্ষণ অফিসার মো: রাশিদুল আলম, সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: রাশিদুল কবীর, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহাবুবুল আলম বসুনিয়া, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সাদেক হোসেন, সাংবাদিক কল্যান পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি একেএম শামছুল হক, উপ-সহকারী কৃষি অফিসার মোঃশামছুল হক, মোঃ আলী আজম, কৃষকদের পক্ষে পক্ষে বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা মোঃ মিণ্টু মিয়া।

উল্লেখ্য যে, প্রদর্শনী প্লটটি স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিউটিটিভনেস প্রজেক্টের আওতায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কারিগরি সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে মর্মে জানা গেছে।