ইউরোপ যাওয়ার পথে ঝড়ের কবলে ভূমধ্যসাগরে ৫০ জনের মৃত্যু

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
ইউরোপ যাওয়ার পথে ঝড়ের কবলে ভূমধ্যসাগরে ৫০ জনের মৃত্যু

ছবি ঃ সংগ্রহ

িউনিসিয়া থেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৫০ জনের প্রাণহানি হয়েছে।

এছাড়া আরও ৩৮০ অভিবাসী ডুবে গেছে বলে ধারণা ইতালির কোস্টগার্ডের।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মাল্টার কর্তৃপক্ষ জানিয়েছে— শুক্রবার ভূমধ্যসাগরে একটি পণ্যবাহী জাহাজ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়।

অভিবাসীদের সহায়তাকারী সংগঠন অ্যালার্ম ফোন জানিয়েছে, ‘কর্তৃপক্ষ নিশ্চিত করেছে— একজন জীবিত উদ্ধার হয়ে মাল্টায় পৌঁছেছেন। তার ভাষ্যমতে, সঙ্গে থাকা ৫০ জন মারা গেছেন। তারা তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন।’

ওই ব্যক্তি জানিয়েছে, জাহাজের ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে তিনি ২৪ ঘণ্টা সাগরে ভেসেছিলেন। পরে একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।

ইতালির কোস্টগার্ডের অনুমান, ঘূর্ণিঝড় চলাকালে তিউনিসিয়া থেকে যাত্রা করা আরও প্রায় ৩৮০ জন মানুষ ডুবে যেতে পারেন।

গত ১০ দিনে তিউনিসিয়ার বন্দরনগরী স্ফ্যাক্স থেকে মানবপাচারকারীদের ছাড়ানো আটটি নৌযান খুঁজে বের করার চেষ্টা করছে, যেগুলো বিপজ্জনক আবহাওয়ার মধ্যেও যাত্রা শুরু করেছিল।

গত সপ্তাহে অ্যালার্ম ফোন জানায়, তিউনিসিয়া থেকে ছেড়ে আসা অন্তত তিনটি নৌকায় থাকা প্রায় ১৫০ জন মানুষ মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন। তবে ডুবে যাওয়া এই নৌকাটি ওই নিখোঁজদের তালিকার মধ্যে পড়ে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।