টাঙ্গাইলে কামলা সেজে বৃদ্ধ দম্পতি হত্যার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

লুৎফর অরেঞ্জ, মির্জাপুর প্রতিনিধি (টাঙ্গাইল) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে কামলা সেজে বৃদ্ধ দম্পতি হত্যার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

াঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাদের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার গোসাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোসাখালি গ্রামের বাসিন্দা ঠান্ডু মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৭০)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার রাতে উত্তরাঞ্চল থেকে আসা কয়েকজন শ্রমিক ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “রাতে ঠান্ডু মিয়ার পেটব্যথা অনুভূত হলে শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেন। পরে সকালে দম্পতিকে ঘুম থেকে না উঠতে দেখে স্থানীয়রা ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরে ঢুকে তাদের নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল।

তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।