নন্দীগ্রামে মাটি কাটা ও বিক্রয়রের দায়ে এস্কেভেটরের বিভিন্ন সরঞ্জামদি জব্দ

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে মাটি কাটা ও বিক্রয়রের দায়ে এস্কেভেটরের বিভিন্ন সরঞ্জামদি জব্দ

গুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কাটা, মাটি বিক্রয় ও জমি ভরাটের দায়ে একটি মালিকানাবিহীন এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামে অভিযান চালিয়ে এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।

প্রশাসন সূত্রে জানা যায়, রিধইল গ্রামে অনুমোদন ছাড়াই মাটি কাটা, মাটি বিক্রয় ও জমি ভরাট করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সেখানে একটি এস্কেভেটর পাওয়া গেলেও এর মালিক বা চালক কাউকে পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কাউকে না পেয়ে এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে মাটি কার্তন, মাটি বিক্রয় ও জমি ভরাট করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। মালিকানা নিশ্চিত না হওয়ায় প্রাথমিকভাবে এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

অবৈধভাবে মাটি কার্তন, বিক্রয় ও জমি ভরাটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধ কর্মকান্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।