পঞ্চগড়-২ আসনে ৮ জনের মধ্যে ৪ জন প্রার্থীর বাড়ি সাকোয়া ইউনিয়নে

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
পঞ্চগড়-২ আসনে ৮ জনের মধ্যে ৪ জন প্রার্থীর বাড়ি সাকোয়া ইউনিয়নে

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আট জন প্রার্থীর মধ্যে চার জনেরই বাড়ি (স্থায়ী ঠিকানা) বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে।

সাকোয়া ইউনিয়নের এই চারজন প্রার্থী হলেন: আলহাজ্ব সফিউল আলম (সুফি): বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাড়িঁপাল্লা) মার্কার মনোনীত এমপি প্রার্থী।

কমরেড আশরাফুল আলম: বাংলাদশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত এমপি প্রার্থী কাস্তে প্রতীক।

মো. লুৎফর রহমান রিপন: জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী লাঙ্গল প্রতীক।
মো. মাহমুদ হাসান সুমন: স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা প্রতীকে নির্বাচন প্রতিদ্বন্দ্বি করছেন।

প্রার্থীদের নির্বাচনী আসনে তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও কর্মী-সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে। তাদের গণসংযোগ, সীমিত সভা-সমাবেশ ও উঠান বৈঠক আর ভোট প্রার্থণার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন।