মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

াগুরার শ্রীপুরে মাগুরা-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে গণসংযোগ ও লিফলেট করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার নাকোল বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কাছে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এস এম সোহাগ, সব্দালপুর ইউনিয়ন টিম লিডার লিপটন মিয়া, নাকোল ইউনিয়ন টিম লিডার মির্জা তানভীর আঞ্জুম হিমেল, সদস্য আবুল কালাম আজাদসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক দলের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।